অখিল ভারত বিবেকানন্দ যুব মহামন্ডল- এর ভাবাদর্শে পরিচালিত এই ধুবুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল স্থাপিত হয় ২০০৯ সালে।
স্বামী বিবেকানন্দের মানুষ তৈরীর ভাবনাকেই ("Man making is my mission") এই মহামণ্ডল তার মূলমন্ত্র করেছে। মহামন্ডলের যা কিছু ভাবনা, চিন্তা, কর্ম সবকিছুই এই মানুষ তৈরীর ভাবনাকেই ঘিরে। এক কথায় বলতে গেলে ব্যক্তি চরিত্রে উন্নতি সাধন এই মহামণ্ডলের লক্ষ্য। কারণ ব্যক্তি চরিত্র থেকেই সমাজ গড়ে উঠবে, সেই সমাজ থেকেই দেশ-বিদেশ সব। তাই আসল কাজটি হল নিজের ব্যক্তি চরিত্রকে উন্নত করা। সেই কাজই অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল এবং তার ভাবাদর্শে পরিচালিত ধুবুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল আন্তরিকভাবে করে চলেছে।
------------------------------------------------------------------------------------
ধুবুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল-এর,
ঠিকানা: ধুবুলিয়া ৩/২৫ নং গ্রুপ, পোস্ট- ধুবুলিয়া, থানা- ধুবুলিয়া, ৭৪১১৩৯, নদীয়া, পশ্চিমবঙ্গ
যোগাগোগ: +917872295230 / +917384578034 / +919046742661 অথবা Click here