Study Circle (পাঠচক্র)

ধুবুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল

“নিজেকে গড়ো • সমাজকে গড়ো • দেশকে গড়ো”

শ্রদ্ধেয় দাদা ও প্রিয় ভাই,

তোমরা নিশ্চয়ই জানো, এই সময়টা (যৌবন) তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়—নিজেকে সব দিক থেকে গড়ে তোলার উপযুক্ত সময়। এই বয়সে জীবনের যে ভিত তৈরি হবে, তার ওপর নির্ভর করবে তোমার নিজের এবং দেশের ভবিষ্যৎ।

নিজেকে ঠিকমতো গড়ে তোলার জন্য যা-কিছু শেখা দরকার, তার প্রায় কিছুই স্কুল-কলেজে পাওয়া যায় না। সেই জিনিসগুলো শেখার জন্যই আমাদের এই যুব সংগঠন।

ইতি,
লোকেশ মন্ডল
সম্পাদক
ধুবুলিয়া বিবেকানন্দ যুব মহামণ্ডল

📖 সাপ্তাহিক পাঠচক্র

প্রতি রবিবার আমরা একত্রিত হয়ে বিভিন্ন গ্রন্থ পাঠ ও আলোচনার মাধ্যমে চারিত্রিক গুণাবলী উন্নত করার চেষ্টা করি।

📍 স্থান:
শ্রী লোকেশ মন্ডলের বাড়ি (নতুনপাড়া, ধুবুলিয়া – ৭৪১১৩৯)

🕕 সময়:
সন্ধ্যা ৬টা – ৮টা

📚 পাঠিত পুস্তকাবলী:

  1. স্বামী বিবেকানন্দের জীবনী – প্রমথনাথ বসু, স্বামী গম্ভীরানন্দ, স্বামী বিশ্বশ্রয়ানন্দ
  2. অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল প্রকাশিত পুস্তকাবলী – শ্রী নবনীহরণ মুখোপাধ্যায়
  3. অখিল ভারত বিবেকানন্দ যুব মহামণ্ডল প্রকাশিত মাসিক পত্রিকা - বিবেক জীবন